শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারাদেশ › রাজশাহীতে গ্যাস সিলিন্ডারে সংকট
দ্বিগুন দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার

রাজশাহীতে গ্যাস সিলিন্ডারে সংকট

favicon
উপচার ডেস্ক :-
রাজশাহীতে গ্যাস সিলিন্ডারে সংকট

  রাজশাহীতে গত তিন সপ্তাহ ধরে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট চলছে। দৈনিক ৩৫–৪০ হাজার সিলিন্ডারের চাহিদা থাকলেও সরবরাহ মিলছে মাত্র পাঁচ ভাগের এক ভাগ। দোকান ঘুরে ঘুরে সিলিন্ডার পাওয়া যায় না, মিললেও দ্বিগুণ দামে কিনতে হচ্ছে।

স্থানীয় খুচরা বিক্রেতারা জানান, ডিসেম্বরের শেষ দিকে সরবরাহ কমিয়ে দেওয়ায় পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজারে কেজি ১২ সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৩০৬ টাকায়, তবে সরবরাহ না থাকায় অনেক ক্রেতাকে দ্বিগুণ মূল্য দিতে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, রান্নার জন্য বিকল্প নেই; অনেকের রান্নাঘরের গ্যাস শেষ, কিন্তু সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ছোট বনগ্রাম এলাকার সোহেল রানা বলেন, “৩ জানুয়ারি গ্যাস শেষ হয়েছে, দুই দিন রান্না করতে পারিনি। পরে ২,৩৫০ টাকা দিয়ে সিলিন্ডার পেয়েছি।”

হোটেল ও রেস্তোরাঁও প্রভাবিত হয়েছে। গণকপাড়ার হোটেল মালিক আব্দুর রহমান বলেন, “প্রতিদিন চারটি বড় সিলিন্ডার লাগে। এখন সরবরাহ নেই, ছোট সিলিন্ডার নিয়ে কাজ চালাতে হচ্ছে। জ্বালানি খরচ বেড়েছে, অনেক কিছু রান্না বন্ধ করতে হয়েছে।”

স্থানীয় বিক্রেতারা সরবরাহের অনিয়মকে সংকটের মূল কারণ হিসেবে দেখছেন। সিপাইপাড়া ঘোষপাড়া মোড়ের গ্যাস বিক্রেতা মানিক বলেন, “চাহিদার তুলনায় অনেক কম সিলিন্ডার পাচ্ছি। মজুত নেই, তাই আমরা দিতে পারছি না।”

রাজশাহী এলপিজি সিলিন্ডার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন কচি জানান, “দৈনিক ৩৫–৪০ হাজার সিলিন্ডারের চাহিদা থাকলেও আমরা মাত্র পাঁচ ভাগের এক ভাগ সরবরাহ পাচ্ছি। সরকার নির্ধারিত দামের বেশি রাখি না। তবে কোম্পানি সীমিত সরবরাহ করায় সমস্যা হচ্ছে।”

জানা গেছে, ১৮টি কোম্পানি সিলিন্ডার সরবরাহ করে; বর্তমানে মাত্র চারটি কোম্পানি—এমবি, সান, যমুনা ও আই গ্যাস-সীমিত সরবরাহ করছে। সংকট কবে শেষ হবে, তা কেউ বলতে পারছে না।

রাজশাহীতে গ্যাস সিলিন্ডারে সংকট
দ্বিগুন দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার
◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

রাজশাহীর লক্ষ্মীপুরে চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ও মারধর

জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

দৈনিক উপচার