শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারাদেশ › রাজশাহী-৬–এ আলোচনায় জলাবদ্ধতা
মালা পরিয়ে সমস্যা জানালেন নারীরা

রাজশাহী-৬–এ আলোচনায় জলাবদ্ধতা

favicon
মো: নুরে ইসলাম মিলন:-
রাজশাহী-৬–এ আলোচনায় জলাবদ্ধতা
বাঘা উপজেলার বিভিন্ন পথসভায় নারীরা গাঁদা ফুলের মালা পরিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদকে বরণ করে নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই রাজশাহী-৬ (বাঘা–চারঘাট) আসনে বিএনপি প্রার্থীকে ঘিরে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়েছে। বৃহস্পতিবার রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন পথসভায় নারীরা গাঁদা ফুলের মালা পরিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদকে বরণ করে নেন। এ সময় তাঁরা মালা পরানোর পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট সংস্কার ও শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দাবি জানান।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বৃহস্পতিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের ২৭টি স্থানে পথসভায় বক্তব্য দেন। প্রতিটি পথসভায় নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। স্থানীয় নারীরা একই ধরনের গাঁদা ফুলের মালা দিয়ে প্রার্থীকে স্বাগত জানান এবং অভিন্ন দাবিগুলো তুলে ধরেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী-৬ আসনের বাঘা ও চারঘাট এলাকায় অপরিকল্পিত ও অবৈধভাবে পুকুর খননের ফলে প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ হয়ে গেছে। এর ফলে বিস্তীর্ণ কৃষিজমিতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক একফসলি জমি অনাবাদি হয়ে পড়েছে, দুই ফসলি জমি এক ফসলিতে এবং তিন ফসলি জমি দুই ফসলিতে পরিণত হয়েছে। জলাবদ্ধতার কারণে বহু আমবাগান নষ্ট হয়ে গেছে, যার ফলে অনেক কৃষক ও গৃহস্থ দিনমজুরে পরিণত হয়েছেন।

অতীতে চারঘাট উপজেলার কাঁকড়ামারি এলাকা থেকে একটি খাল দিয়ে পদ্মা নদীর পানি বাঘা উপজেলার তেপুকুরিয়া, নওটিকা, ধন্দহ হয়ে নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া দিয়ে চলনবিলে প্রবাহিত হতো। একইভাবে বাঘা উপজেলার চান্ডিপুর ক্ষুদি ছয়ঘটি এলাকার বর্ষার পানি লালপুরের আটটিকার বিল হয়ে চলনবিলে গিয়ে পড়ত। বর্তমানে অবৈধ পুকুর খনন ও খাল দখলের কারণে এই প্রাকৃতিক পানি প্রবাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে জলাবদ্ধতা নিরসন এলাকাবাসীর প্রধান দাবি হিসেবে সামনে এসেছে।

বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামে পথসভায় উপস্থিত রুমপা বেগম বলেন,
“আমাদের আর কোনো দাবি নেই। একটাই দাবি-বিলের পানি নিষ্কাশনের জন্য খাল চাই।”
এ সময় উপস্থিত অন্য নারীরাও একই দাবির পুনরাবৃত্তি করেন।

জবাবে বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ বলেন,“আপনারা খালের কথা বলেছেন, আমি নিজে বিল এলাকা ঘুরে দেখেছি। ইনশা আল্লাহ খালের ব্যবস্থা হবে। আমার প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করেছিলেন। তাঁর সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান খাল খননকে বিশেষ গুরুত্ব দেবেন। আমি নির্বাচিত হলে এবং তারেক রহমান সরকার গঠন করলে এই এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।”

এদিকে বাজুবাঘা ইউনিয়নের ক্ষুদি ছয়ঘটি গ্রামের নারীরাও একসঙ্গে তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের পক্ষ থেকে ফুলঝুরি বেগম বলেন, “বর্ষা এলে রাস্তাঘাট ডুবে যায়, পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। রাস্তাঘাট সংস্কার করতে হবে। অনেক বিধবা নারী রয়েছেন, যাঁরা চলাচলে অক্ষম—তাঁদের জন্য ভাতার কার্ড দরকার। শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি না পেয়ে ঘরে বসে আছে। জলাবদ্ধতার কারণে বারখাদিয়ার মাঠের তিন ফসলি জমি এক ফসলিতে নেমে এসেছে, আমবাগান ধ্বংস হয়ে গেছে।”

নারীদের পক্ষ থেকে শিউলি বেগমও স্থানীয় নানা সমস্যা তুলে ধরেন। প্রার্থী আবু সাইদ চাঁদ তাঁদের সব দাবির বিষয়ে আশ্বাস দেন।

প্রসঙ্গত, রাজশাহী-৬ আসনে বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. নাজমুল হক, জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার সকাল থেকে বিএনপি প্রার্থী চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা চালিয়ে যাচ্ছেন। সেখানেও নারীরা ফুলের মালা দিয়ে তাঁকে বরণ করে নিয়ে স্থানীয় সমস্যার কথা তুলে ধরছেন।

রাজশাহী-৬–এ আলোচনায় জলাবদ্ধতা
মালা পরিয়ে সমস্যা জানালেন নারীরা
◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৩ জানুয়ারি ২০২৬
আরও খবর
আদালতের রায়ে দণ্ডিত হয়েও পলাতক চারঘাটের বাবু আলী

দুর্গাপুরে জসিমের ওপর সন্ত্রাসী হামলা, জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

দৈনিক উপচার