সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমসারাদেশরাজশাহী–৩ আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল হক মিলনের গণসংযোগ শুরু

রাজশাহী–৩ আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল হক মিলনের গণসংযোগ শুরু

favicon
মো: সুরুজ আলী :-

শুক্রবার সকাল থেকে তিনি রাজশাহীর কাটাখালি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী–৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ শুরু করেছেন।

শুক্রবার সকাল থেকে তিনি রাজশাহীর কাটাখালি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন,“যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিরাপদ ছিল, ঠিক সেভাবেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জাতীয় পতাকা নিরাপদ রাখতে আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিতে হবে।”

গণসংযোগ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরুর আগে তিনি কাপাসিয়া সরদারপাড়া গোরস্থানে গিয়ে প্রয়াতদের কবর জিয়ারত করেন। পরে এক নির্বাচনী সভায় তিনি বলেন, বিএনপি একটি গণমানুষের দল। বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশের জনগণ নিরাপদ থাকে এবং জাতীয় সার্বভৌমত্ব সুদৃঢ় হয়।

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে সমাজ ও দেশ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পবা ও মোহনপুর উপজেলায় সার্বিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশব্যাপী টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে।

গণসংযোগ ও নির্বাচনী সভায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কাটাখালি পৌর বিএনপির আহ্বায়ক নুরুল হক, সদস্য সচিব নাজমুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৩ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার