শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারাদেশ › জামায়াত প্রার্থীসহ দুইজনকে শোকজ
প্রচারণায় নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের অভিযোগ

জামায়াত প্রার্থীসহ দুইজনকে শোকজ

favicon
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
জামায়াত প্রার্থীসহ দুইজনকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি প্রচারণায় নিষিদ্ধ প্লাস্টিক সামগ্রী ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর এক প্রার্থীসহ দুইজনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. উজ্জ্বল মাহমুদ এ শোকজ নোটিশ জারি করেন।

শোকজপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. কেরামত আলী এবং শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মো. গোলাম আজম।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলা বিএনপির প্রধান নির্বাচনি এজেন্ট মো. তোসিকুল আলমের দাখিল করা লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা নির্বাচনি আচরণবিধি অমান্য করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কের ডিভাইডারে প্লাস্টিকের সামগ্রী দিয়ে তৈরি দাঁড়িপাল্লা প্রতীকের প্রতিকৃতি স্থাপন করেন।

অভিযোগ পাওয়ার পর নির্বাচনি অনুসন্ধান কমিটি ঘটনাস্থলে সরেজমিন তদন্ত পরিচালনা করে এবং অভিযোগের সত্যতা নিশ্চিত করে। তদন্তে দেখা যায়, প্রচারণায় ব্যবহৃত এসব প্লাস্টিক সামগ্রী রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

বিচারিক কমিটির জারি করা নোটিশে বলা হয়েছে, কেন এই বিধি ভঙ্গের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না—সে বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।

নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৯ জানুয়ারি ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

রাজশাহীর লক্ষ্মীপুরে চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ও মারধর

জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

দৈনিক উপচার