শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারাদেশ › রাজশাহী-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক মজিবুর রহমানের গণসংযোগ

রাজশাহী-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক মজিবুর রহমানের গণসংযোগ

favicon
তানোর প্রতিনি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান ব্যাপক গণসংযোগ করেছেন। 

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তানোর উপজেলার কলমা ইউনিয়নের বংপুর, চোৎপুর, বিল্লিসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং নির্বাচনী প্রচারণা চালান।

গণসংযোগকালে তিনি কলমা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন এবং সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।

বিকেলে তিনি কলমা মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন। এ সময় অধ্যাপক মজিবুর রহমান বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জনগণের সমর্থন পেলে আমি এই এলাকার মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করবো।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, তানোর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি আব্দুল কাদির ও জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৯ জানুয়ারি ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

রাজশাহীর লক্ষ্মীপুরে চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ও মারধর

জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

দৈনিক উপচার