শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারাদেশ › দূর্গাপুর-পুঠিয়ায় ভোটের মাঠে সক্রিয় জামায়াত প্রার্থী মনজুর রহমান
দাঁড়িপাল্লা প্রতীকে গণসংযোগ জোরদার

দূর্গাপুর-পুঠিয়ায় ভোটের মাঠে সক্রিয় জামায়াত প্রার্থী মনজুর রহমান

favicon
মোঃ মনিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি :

রাজশাহী-৫ (দূর্গাপুর-পুঠিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুর রহমান নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত রেখেছেন। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে তিনি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

গণসংযোগকালে তিনি পানানগর ডাঙ্গিরপাড়া, কিসমত তেকাটিয়া, তেবিলা বাজার, ধরমপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এ সময় তিনি ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, একবার নির্বাচিত হওয়ার সুযোগ পেলে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান।

ভোটারদের উদ্দেশে বক্তব্যে মাওলানা মনজুর রহমান বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি, বৈষম্য ও অনিয়ম দূর করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

এই গণসংযোগ কর্মসূচিতে মাওলানা মনজুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব, উপজেলা সেক্রেটারি মাস্টার শামিম উদ্দিন, ওলামা বিভাগের সেক্রেটারি ড. সেলিম রেজা খাঁন, জামায়াত নেতা অধ্যাপক খায়রুল বারী তুহিন, প্রভাষক আদিলুর রহমান, সাবেক ছাত্রনেতা লোকমান আলী, মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

গণসংযোগে অংশ নেওয়া দলীয় নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ইতিবাচক সাড়া প্রমাণ করে যে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে জনমত দিন দিন জোরালো হচ্ছে। তারা সবাইকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৯ জানুয়ারি ২০২৬
আরও খবর
চারঘাটে ৩৬০ বোতল মোনোড্রিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার: ২টি মোটরসাইকেল জব্দ

গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

নজরুল বৈষম্য দূর ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর চিরন্তন প্রেরণা: রাসিক প্রশাসক

নিয়ামতপুরে মিলাদে এসে সাপের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আদালতের রায়ে দণ্ডিত হয়েও পলাতক চারঘাটের বাবু আলী

দুর্গাপুরে জসিমের ওপর সন্ত্রাসী হামলা, জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

দৈনিক উপচার