শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে তানোরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে তানোরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

favicon
মনিরুজ্জামান মনি,তানোর প্রতিনিধি:
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে তানোরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজশাহীর তানোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি চাকরিজীবীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। অথচ দীর্ঘদিন ধরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানানো হলেও সরকার কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। উপরন্তু দায়িত্বশীল পর্যায় থেকে দেওয়া কিছু সংবেদনশীল মন্তব্য সাধারণ কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

বক্তারা আরও বলেন, নবম পে-স্কেল বাস্তবায়ন হলে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং কর্মক্ষেত্রে তাদের কর্মস্পৃহা ও দক্ষতা বৃদ্ধি পাবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সঙ্গে সমন্বয় করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা দাবি করেন, নবম পে-স্কেলের দাবি এখন শুধু সরকারি কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ নেই; এটি দেশের ১৮ কোটি মানুষের ন্যায্য দাবিতে রূপ নিয়েছে।