মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমসারাদেশচাঁপাইনবাবগঞ্জে বিএনপি–জামায়াত টানাপোড়েন, যোগদান নিয়ে পাল্টাপাল্টি দাবি

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি–জামায়াত টানাপোড়েন, যোগদান নিয়ে পাল্টাপাল্টি দাবি

favicon
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের দাবি ঘিরে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। জামায়াতের পক্ষ থেকে একের পর এক কর্মসূচিতে বিএনপি কর্মীদের দলে ভেড়ানোর দাবি করা হলেও বিএনপি নেতারা একে সাজানো ফটোসেশন, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন।

জামায়াতে ইসলামীর দাবি অনুযায়ী, চলতি বছরের ২২ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় কয়েক দফায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মী দলত্যাগ করে জামায়াতে যোগ দিয়েছেন। এর মধ্যে সর্বশেষ ১ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে অন্তত ৮০ জন বিএনপি নেতাকর্মীর যোগদানের দাবি করা হয়।

এর আগে ৩১ জানুয়ারি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ২৫ জন, ৩০ জানুয়ারি শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নে ৬০ জন এবং ২৭ জানুয়ারি মোবারকপুর ইউনিয়নে ২২ জন বিএনপি কর্মী জামায়াতে যোগ দিয়েছেন বলে প্রচার চালানো হয়। প্রতিটি কর্মসূচিতেই যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তবে এসব কর্মসূচিতে যোগদানকারী ব্যক্তিদের বিএনপির কোনো নির্দিষ্ট পদ-পদবি উল্লেখ করা হয়নি, যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা।

জামায়াতের এই দাবির প্রতিবাদ জানিয়ে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম যৌথ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দাইপুকুরিয়া ইউনিয়নে বিএনপির কোনো নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন-এমন তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। যাদের বিএনপি পরিচয়ে উপস্থাপন করা হচ্ছে, তারা কখনোই বিএনপির কোনো সাংগঠনিক পদে ছিলেন না। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে এ ধরনের গুজব ছড়াচ্ছে বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রয়েছে এবং সাধারণ জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেন, বিএনপি একটি আদর্শিক ও শক্তিশালী রাজনৈতিক দল, ফলে একজন কর্মীরও জামায়াতে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের জনপ্রিয়তা দেখে বিভ্রান্তি ছড়াতে জামায়াত পরিকল্পিত গুজব ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি আরও বলেন, জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়ার বহু উদাহরণ রয়েছে, তবে বিএনপি কখনো সেটিকে প্রচারের হাতিয়ার বানায় না। বিএনপির কোনো নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী হারুনুর রশীদ বলেন, এটি পুরোপুরি ভুয়া নাটক। জামায়াত নিজেদের কর্মীদের গলায় মালা পরিয়ে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। এখানে কিছু আওয়ামী লীগের কর্মী থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে রাজশাহী মহানগর জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী ড. কেরামত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির আবু জার গিফারি বলেন, জামায়াত যা বলছে তা বাস্তব ও সত্য। বিএনপি যদি বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করে, সেটি তাদের নিজস্ব বিষয়। কতজন বিএনপির পদধারী নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে পরে জানানো যাবে এবং এ মুহূর্তে তাদের সাংগঠনিক পদ সম্পর্কে তার কাছে নির্দিষ্ট তথ্য নেই।

রাজনৈতিক অঙ্গনে এই যোগদান বিতর্ককে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৪ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার