মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদধানের শীষের পক্ষে রাজশাহী সদরে মিনুর গণসংযোগ

ধানের শীষের পক্ষে রাজশাহী সদরে মিনুর গণসংযোগ

favicon
উপচার ডেস্ক :-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী সদর (২) আসনে নির্বাচনী মাঠে প্রচারণা জোরদার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। বুধবার নগরীর ১২ নম্বর ওয়ার্ড এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন তিনি। এ সময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।

নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকায় অনুষ্ঠিত এই গণসংযোগে স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনী পরিবেশে ব্যাপক সাড়া দেখা যায়। কর্মসূচিটির আয়োজন করে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপি, রাজশাহী মহানগর। গণসংযোগ চলাকালে ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে দলের রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরা হয়।

গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এছাড়া মহানগর বিএনপি, ওয়ার্ড বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

গণসংযোগকালে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী সদর (২) আসনের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এ সময় মহানগর বিএনপির নেতারা বলেন, রাজশাহী সদর এলাকায় ধানের শীষের পক্ষে ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণ দিন দিন বাড়ছে। তারা দাবি করেন, সাধারণ মানুষ পরিবর্তন ও জবাবদিহিমূলক রাজনীতির প্রত্যাশায় বিএনপির দিকে তাকিয়ে আছে।

স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে পরিচালিত এই গণসংযোগকে নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দলীয় সূত্রে জানানো হয়েছে, নির্বাচনের আগ পর্যন্ত রাজশাহী সদর (২) আসনের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালানো হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৪ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার