বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমসারাদেশচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

favicon
উপচার ডেস্ক :-

চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দল সমর্থিত জোটের প্রার্থী জেলা জামায়াতে নায়েবে আমির ড. মিজানুর রহমান বুধবার বেলা সাড়ে ১১টায় রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

ইশতেহারে ড. মিজানুর রহমান বলেন, স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ-২ গঠনের লক্ষ্যে দারিদ্র্যতা দূরীকরণ, তরুণ-যুবক ও নারীদের কারিগরি শিক্ষার ব্যবস্থা, এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচন পরিচালনা প্রধান সমন্বয়ক অধ্যাপক ইয়াহিয়া খালেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির ইমামুল হুদা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, সাবেক গোমস্তাপুর উপজেলা আমির মাও. শাহ আলম, জামায়াত নেতা অ্যাডভোকেট মারিফুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মহায়মিন, নাচোল উপজেলা আমির ইয়াকুব আলী, সাবেক নাচোল উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ইশতেহার ঘোষণার পর নেতৃবৃন্দ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জনসমর্থন ও সহযোগিতা কামনা করেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনটি জটিল এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে করা হচ্ছে। ড. মিজানুর রহমান তাঁর নির্বাচনী ইশতেহারের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন ও ভোটার সচেতনতা বাড়াতে মনোযোগী।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৪ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

রাজশাহীর লক্ষ্মীপুরে চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ও মারধর

জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

দৈনিক উপচার