মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদতাহেরপুর হাটে ডাম্পিং স্টেশন প্রস্তুত

তাহেরপুর হাটে ডাম্পিং স্টেশন প্রস্তুত

সড়ক জটিলতায় চালু অনিশ্চিত
favicon
বাগমারা প্রতিনিধি :
তাহেরপুর হাটে ডাম্পিং স্টেশন প্রস্তুত

রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী তাহেরপুর হাটের দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সংকট নিরসনে নির্মাণাধীন আধুনিক ডাম্পিং স্টেশনের প্রথম ধাপের কাজ সম্পন্ন হয়েছে। তবে প্রবেশ সড়কে সৃষ্টি হওয়া প্রতিবন্ধকতার কারণে বর্জ্য পরিবহন ও ডাম্পিং স্টেশন চালু করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ব্রিটিশ আমল থেকে পুঠিয়া, দুর্গাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার কৃষিপণ্য বেচাকেনার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত তাহেরপুর হাট। প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য কেনাবেচার ফলে সৃষ্টি হওয়া ময়লা-আবর্জনা দীর্ঘদিন ধরে পাশের রাণী নদীতে ফেলা হতো। এর ফলে নদী ভরাট, তীব্র দুর্গন্ধ, পরিবেশদূষণ এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ মারাত্মক আকার ধারণ করে।

এই সংকট নিরসনে তাহেরপুর পৌরসভার প্রশাসক ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের উদ্যোগে পৌর এলাকার অদূরে জামগ্রাম ও নূরপুর মৌজার ১ একর ৯৮ শতাংশ খাসজমিতে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ২৪ লাখ ৩৪ হাজার ২২১ টাকা ব্যয়ে টেন্ডারের মাধ্যমে প্রথম ধাপের কাজ বাস্তবায়ন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক বরাদ্দের আওতায় নির্ধারিত কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং নতুন বরাদ্দ পাওয়া সাপেক্ষে অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে।

ডাম্পিং স্টেশনটি উদ্বোধনের জন্য রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের উপস্থিতির কথা থাকলেও ব্যস্ততার কারণে তা অনুষ্ঠিত হয়নি। তবে প্রকল্প বাস্তবায়নের পর মাঠপর্যায়ে নতুন এক জটিলতা সামনে এসেছে।

সর্বশেষ সরেজমিনে দেখা যায়, ডাম্পিং স্টেশনে প্রবেশের প্রধান সড়কের কাছাকাছি অংশে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এতে হেঁটে বা ভ্যানগাড়িতে যাতায়াত সম্ভব হলেও বর্জ্য পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক ও বড় যানবাহনের প্রবেশ একেবারেই বন্ধ হয়ে গেছে। ফলে নির্মিত ডাম্পিং স্টেশনটি কার্যকরভাবে চালু করা যাবে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট মহল ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। 

স্থানীয় বাসিন্দাদের মতে, দ্রুত প্রবেশ সড়ক উন্মুক্ত ও চলাচল উপযোগী না করা হলে ডাম্পিং স্টেশন নির্মাণের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। তারা বিষয়টি সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে তাহেরপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, স্থানীয়দের মতামতের ভিত্তিতেই প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। কোনো সমস্যা সৃষ্টি হলে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তা সমাধান করা হবে। অবশিষ্ট কাজ সম্পন্ন ও অবকাঠামোগত জটিলতা নিরসন করা গেলে তাহেরপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে এই ডাম্পিং স্টেশনে বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার উৎপাদনের পরিকল্পনাও রয়েছে, যা স্থানীয় কৃষকদের জন্য অতিরিক্ত সুবিধা সৃষ্টি করবে। সংশ্লিষ্ট মহলের অভিমত, দ্রুত সড়কসংক্রান্ত জটিলতা নিরসন ও প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা গেলে পরিবেশ রক্ষা, রাণী নদীর ভরাট রোধ এবং তাহেরপুর পৌর এলাকার সার্বিক পরিচ্ছন্নতায় একটি নতুন দিগন্তের সূচনা হবে। 

তাহেরপুর হাটে ডাম্পিং স্টেশন প্রস্তুত
◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৬ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার