শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারাদেশ › রাজশাহী-২ আসনের ২০ নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রচারণায় গণজোয়ার

রাজশাহী-২ আসনের ২০ নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রচারণায় গণজোয়ার

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা ক্রমেই তীব্র হচ্ছে। এরই ধারাবাহিকতায় নগরীর ২০ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। শনিবার সকাল থেকেই ওয়ার্ডটির বিভিন্ন মহল্লায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা নির্বাচনী স্লোগানে মুখর হয়ে ওঠে। 

গণসংযোগকালে মিজানুর রহমান মিনু সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, রাজশাহীর নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই। তার নেতৃত্বে অতীতে নগর উন্নয়নের যে ধারা শুরু হয়েছিল, তা আবারও ফিরিয়ে আনার অঙ্গীকার করেন তিনি।

প্রচারণায় রাজশাহী মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি কর্মসূচিকে আরও শক্তিশালী করে তোলে। মহানগর বিএনপির সভাপতি মামুন অর-রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং রাজশাহী-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। 

স্থানীয় বিএনপি নেতারা জানান, ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীদের উপস্থিতিতে পুরো কর্মসূচি কার্যত একটি গণসমাবেশে রূপ নেয়। 

স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, সাবেক মেয়র হিসেবে মিজানুর রহমান মিনুর সঙ্গে তাদের পরিচিতি ও আস্থার সম্পর্ক রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে তারা নির্বাচনী মাঠে তাকে ঘিরে নতুন করে আগ্রহ দেখাচ্ছেন। বিএনপি নেতৃবৃন্দের ভাষ্য, এই গণসংযোগ প্রমাণ করে দিয়েছে যে রাজশাহী-২ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন আরও সুসংহত হচ্ছে। 

নেতাকর্মীরা জানান, নির্বাচনের শেষ দিন পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাবেন এবং রাজশাহী-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

রাজশাহীর লক্ষ্মীপুরে চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ও মারধর

জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দিতে হবে: আরএমপি কমিশনার

দৈনিক উপচার