শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › রাজশাহীতে ট্রাকে গান শুনিয়ে ধানের শীষের ব্যতিক্রমধর্মী প্রচারণা

রাজশাহীতে ট্রাকে গান শুনিয়ে ধানের শীষের ব্যতিক্রমধর্মী প্রচারণা

favicon
তন্ময় দেবনাথ :
রাজশাহীতে ট্রাকে গান শুনিয়ে ধানের শীষের ব্যতিক্রমধর্মী প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু-এর পক্ষে ব্যতিক্রমধর্মী প্রচারণা চালিয়েছে মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দ। 

শনিবার বিকেলে ট্রাকে গান পরিবেশন করে নগরের তালাইমারী মোড় থেকে শুরু করে বিনোদপুর বাজার, ভদ্রা মোড়, নওদাপাড়া বাজার, লক্ষ্মীপুর মোড় ও কাশিয়াডাঙ্গা মোড়সহ গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় এ প্রচারণা অনুষ্ঠিত হয়। সাবেক নেতা শফিক আহমেদ হাসি বলেন, “মিনু একজন পরীক্ষিত নেতা। 

রাজশাহীর উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিকল্প নেই। এটি শুধু আসনের নয়, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই।

শাহানুর ইসলাম মিঠু জানান, “গান ও সাংস্কৃতিক প্রচারণার মাধ্যমে আমরা মানুষের ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে চাই। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।

এ সময় সাবেক নেতা শাহিদ হাসান ভুট্টো, রফিকুল ইসলাম সদর, ফেরদৌস ওয়াহেদ রনি, মোহাম্মদ সাবের আলী, মোহাম্মদ শামসুল আলম সেলিম সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, এ ধরনের গণসংযোগ আরও জোরদার করা হবে।