রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদনির্বাচন ও গণভোটের আগে বিস্ফোরক আতঙ্ক
রাজশাহীতে র‌্যাবের জালে অস্ত্রভাণ্ডার

নির্বাচন ও গণভোটের আগে বিস্ফোরক আতঙ্ক

favicon
স্টাফ রিপোর্টার :
নির্বাচন ও গণভোটের আগে বিস্ফোরক আতঙ্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে কেন্দ্র করে রাজশাহীতে সম্ভাব্য নাশকতা কিংবা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫। 

র‌্যাব জানায়, আজ ১০ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন শায়ারগাছা এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়িটি তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়।

এছাড়াও একই রাতে পৃথক আরেকটি অভিযানে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে-রামদা ৪টি, হাসুয়া ৫টি, ছুরি ৫টি, কুঠার সদৃশ টাঙ্গি ১৮টি এবং হাতলযুক্ত হ্যামার ২টি। এসব অস্ত্রও নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে আইনানুগভাবে জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত করা অথবা এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুত করা হয়েছিল।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে র‌্যাব-৫ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নির্বাচন ও গণভোটের আগে বিস্ফোরক আতঙ্ক
রাজশাহীতে র‌্যাবের জালে অস্ত্রভাণ্ডার
◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১০ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার