শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › মান্দায় পুকুর খননের মাটি বিক্রির দায়ে জরিমানা

মান্দায় পুকুর খননের মাটি বিক্রির দায়ে জরিমানা

favicon
মাহবুবুজ্জামান সেতু,সিনিয়র স্টাফ রিপোর্টার:-
মান্দায় পুকুর খননের মাটি বিক্রির দায়ে জরিমানা

নওগাঁর মান্দায় অবৈধভাবে পুকুর খনন ও সেই মাটি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার পরানপুর ইউনিয়নের কটকটিতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

অভিযান সূত্রে জানা গেছে, কটকটিতলা নামক স্থানে ফসলি জমিতে পুকুর খনন করে সেই মাটি অন্যত্র বিক্রি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, ফসলি জমি নষ্ট করে পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।