রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহী মহানগর জামায়াতের এক প্রতীক—মরহুম আতাউর রহমান এর স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

রাজশাহী মহানগর জামায়াতের এক প্রতীক—মরহুম আতাউর রহমান এর স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

favicon
স্টাফ রিপোর্টার :-
রাজশাহী মহানগর জামায়াতের এক প্রতীক—মরহুম আতাউর রহমান এর স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

রাজশাহী মহানগর জামায়াতের প্রিয় নেতা, এক বটবৃক্ষের মতো দৃঢ় ও একাধিক শহীদের কফিন কাধে বহন করা বীর মুক্তিযোদ্ধা, কর্মী বান্ধব নেতা এবং অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী মরহুম আতাউর রহমান এর স্মরণে আতাউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে সম্প্রতি বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার সম্মানিত সেক্রেটারি ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর (এডমিন) জনাব ইমাজউদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য নাজির আহমেদ সুপ্ত ও আব্দুল্লাহ সাদিক আবির।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্যণীয় ছিল। বিশেষ দোয়ায় প্রার্থনা করা হয় প্রিয় নেতার সহধর্মিনী মোসা: হেনা রহমান এবং কনিষ্ঠ পুত্র মরহুম ইনান মুস্তাহিদ সাকিবের রুহের মাগফিরাতের জন্য।

ফাউন্ডেশন পক্ষ থেকে জানানো হয়েছে, যারা মেধা, শ্রম ও অক্লান্ত পরিশ্রম দিয়ে অনুষ্ঠান সফল করতে অবদান রেখেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করা হলো।

মরহুম আতাউর রহমান ছিলেন এক ইতিহাস, এক অধ্যায়, এক গল্প ও এক উপন্যাস—যার কর্মময় জীবন রাজশাহী মহানগর জামায়াতের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।