শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › বাঘায় শামীম সরকারের উদ্যোগে ৫ হাজার প্যাকেট ঈদ উপহার বিতরণ কার্যক্রমের সূচনা

বাঘায় শামীম সরকারের উদ্যোগে ৫ হাজার প্যাকেট ঈদ উপহার বিতরণ কার্যক্রমের সূচনা

favicon
সাজ্জাদ মাহমুদ সুইট, বাঘা,রাজশাহী।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ব্যক্তিগত উদ্যোগে ৫ হাজার প্যাকেট ঈদ উপহার সামগ্রী বিতরণের কর্মসূচি হাতে নিয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

সোমবার (১৬ মার্চ) এই কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। এ সময় উপজেলার আড়ানী ও বাউসা ইউনিয়নে প্রায় ৮ শত পরিবারের মাঝে ঈদ উপহারের প্যাকেট বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৫ হাজার প্যাকেট সামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

বিতরণকৃত প্রতিটি প্যাকেটে সেমাই, চিনি, দুধসহ নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে। আকস্মিক এই উপহার পেয়ে স্থানীয় নিম্নআয়ের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

উপহার সামগ্রী বিতরণকালে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে শামীম সরকারের এই মানবিক উদ্যোগ এলাকায় বেশ ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

এবিষয়ে শামীম সরকার বলেন, রাজনীতি মানেই মানুষের সেবা করা। উৎসবের আনন্দ যেন সবার ঘরে পৌঁছায়, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি সবসময় বাঘাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন থাকলে আগামীতেও এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৭ মার্চ ২০২৬
আরও খবর
আদালতের রায়ে দণ্ডিত হয়েও পলাতক চারঘাটের বাবু আলী

দুর্গাপুরে জসিমের ওপর সন্ত্রাসী হামলা, জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীর শান্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি মাহফুজুর রহমান রিটনের

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

দৈনিক উপচার