রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে অটোরিকশা-ভুটভুটির সংঘর্ষে শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে অটোরিকশা-ভুটভুটির সংঘর্ষে শিশু নিহত

favicon
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে অটোরিকশা-ভুটভুটির সংঘর্ষে শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবরা বাজার এলাকায় অটোরিকশা ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে জুনায়েদ (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ছয়জন।

নিহত জুনায়েদ শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে। আহতরা হলেন সানাউল্লাহ (২৫), তাওহিদ (২), সাইমা খাতুন (২১), শ্যামলী খাতুন (১৯), ইয়াসমিন বেগম (৪৫) ও বইকুল বেগম (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খড়বোঝাই একটি ভুটভুটি সোনামসজিদ দিক থেকে আসছিল। বিপরীত দিক থেকে একটি অটোরিকশা ধোবরা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ এক শিশু রাস্তা পার হওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।