শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › নিয়ামতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

নিয়ামতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

favicon
এস এম রকিবুল হাসান স্টাফ রিপোর্টার
নিয়ামতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।

আজ (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধাগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক নেতৃবৃন্দ। 

আলোচনা সভায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যার শিকার হওয়া নারী-পুরুষ, শিশু ও বাংলার আপামর বাঙালির স্মৃতিচারণ করেন অতিথিরা এবং তাদের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।